কুষ্টিয়া

কুষ্টিয়ায় ভ্যান হারানো কিশোরের পাশে জেলা ছাত্রদল নেতা নিশাত

কুষ্টিয়া প্রতিনিধি: পান কিনতে পাঠিয়ে কুষ্টিয়া শহরের ৫রাস্তা মোড়ের পুরাতন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এক কিশোরের ভ্যান নিয়ে লপাট হোন চো’র চ’ক্র। একমাত্র উপার্জনের ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ভেড়ামারা থেকে আসা কিশোর রাজ। তবে জানা যায়, ওই কিশোর কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। ১৪ বছর বয়সে ভ্যান চালিয়ে সংসার চালান কিশোর রাজ। যে বয়সে স্কুলের বেঞ্চে থাকার কথা ছিল তার কিন্তু বাবা বাহাদুর মিয়া দীর্ঘদিন ধরে হৃ’দরোগে আ’ক্রান্ত হওয়ায় সংসারে উপার্জনক্ষম আর কেউ না থাকায় পড়াশোনা ছেড়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয় রাজ।

স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তিতে কেনা ব্যাটারিচালিত ভ্যান চালিয়েই চলছিল তার চার সদস্যের সংসার, বাবার চিকিৎসা আর ঋণের কিস্তি। গত শুক্রবার দুপুরে ভেড়ামারা থেকে এক ব্যক্তি মালামাল আনার কথা বলে রাজের ভ্যান ভাড়া নেন। বিভিন্ন জায়গায় ঘোরানোর পর বিকেলে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে রাজকে একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন। রাজ ফিরে এসে দেখে, যাত্রী নেই, নেই তার একমাত্র উপার্জনের ভ্যানটিও। ঘটনার পর চারদিকে খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান মেলেনি। একমাত্র উপার্জনের সেই ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার।

রাজের অসহায়ত্বের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এগিয়ে আসেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। তিনি রাজের জন্য একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান কিনে শনিবার (১৮ জুলাই) রাতে তার বাড়িতে পৌঁছে দেন। এতে দারুন খুশি রাজের পরিবারসহ এলাকাবাসী। নতুন ভ্যান পাওয়ায় আবারও পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে কিশোর রাজ। এখন তার একটাই প্রত্যাশা চু’রি যাওয়া ভ্যানটিও উদ্ধার হোক এবং প্র’তারক আইনের আওতায় আসুক।

এদিকে জেলা ছাত্রদল নেতা নিশাতের এমন মহৎ উদ্দ্যোগে গর্বিত ছাত্রদলের নেতৃবৃন্দ। একটি ভ্যান শুধু একটি যানবাহন নয় এটি ছিল একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন। সেই অবলম্বন হারানোর বেদনার মধ্যেও মানবিক সহায়তার হাত প্রমাণ করেছে, মানুষের পাশে মানুষ দাঁড়ালে হারিয়ে যাওয়া স্বপ্নও আবার নতুন করে পথ খুঁজে পায়। মানবতার ফেরিওয়ালা হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা ছাত্রদলের এই শীর্ষ নেতা। তবে জানা গিয়েছে, ছাত্রদল নেতা বর্তমানে তার বাবা মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান কে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে গিয়েছেন। নিশাতের বাবার অপেন হার্ড সার্জারি করা হবে, তার বাবার সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ