রাজধানী

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৭ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫০ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৪ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৭ জন, উত্তরা বিভাগ ৬৪ জন, সিটিটিসি কর্তৃক ১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে মোট ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, ১ টি সিএনজি, একটি মোটরসাইকেল, ১০ টি মোবাইল, ৪ টি অটোরিকশা ব্যাটারি, ১ টি চাকু, ১ টি চাপাতি ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ