মুন্সিগঞ্জ
শ্রীনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউএনও’র সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দির উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান ও জুলাই শহিদ পরিবারের সদস্য বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাতে দোয়া কামনা করা হয়।



