কুষ্টিয়া

কুষ্টিয়ার সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি ও র‌্যালি অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“দেশের বায়ু, দেশের মাটি’ গাছ লাগিয়ে করবো খাঁটি” প্রতিপাদ্যকে ধারণ করে ওয়ান চাইল্ড’ ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদ্য সাবেক সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করবে এবং সেটির নিয়মিত পরিচর্যা করবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছকে বাঁচিয়ে রাখাও আমাদের সবার দায়িত্ব।

এই বিভাগের আরও সংবাদ