রাজধানী

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৪৯২ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে এক হাজার ৪৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৩০১টি যানবাহন ডাম্পিং ও ৩১৩টি যানবাহন রেকার করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এসব মামলা করা হয়।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ট্রাফিক-ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৪৮৪টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ২২০টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৭টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫৬টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১২০টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ৯৫টি ও ট্রাফিক-রমনা বিভাগে ৭৩টি মামলা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও সংবাদ