রাজধানী
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ


রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শ্রমিকদের এ অবস্থানের কারণে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সড়ক অবরোধের ফলে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। তাৎক্ষণিকভাবে শ্রমিকদের আন্দোলনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।



