মাদকের সহজলভ্যতায় বাড়ছে ধর্ষণ-হত্যা


মনির হোসেন জীবন / শহিদুল ইসলাম সাগর : রাজধানী ঢাকা সহ সারা দেশে ভয়াবহ মাদকের বিস্তার এবং মাদক সেবনকারীদের প্রবরনা আশঙ্কাজনক হারে বৃদ্ধির ফলে নারীও শিশু ধর্ষণসহ হত্যা কান্ডের মতো ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে। মাদকের সহজলভ্যতায় বাড়ছে খুন, ডাকাতি, ধর্ষণ-হত্যা, চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড। রাজধানীর পল্লবীতে আলোচিত দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী সাত বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের অভিযুক্ত সোহেল রানাও ছিল ইয়াবা ট্যাবলেট সেবনকারী ও মাদকাসক্ত। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের অধিকাংশই মাদকাসক্ত। এ ছাড়া তারা ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধ সংঘটিত করছে। সম্প্রতি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরিপেও এমন তথ্য উঠে এসেছে। প্রশাসনের ওই জরিপে সতর্কবার্তা জারি করে বেশ কিছু সুপারিশও করা হয়েছে। পুলিশের তথ্যানুযায়ী, গত সাড়ে চার মাসে সারা দেশে ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। খবর সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত তথ্য সূত্রের।
আইনশৃঙ্খলা বাহিনী ও তথ্য অনুসন্ধানে জানা যায়, সম্প্রতিকালে রাজধানীর পল্লবীতে আলোচিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাত বছরের শিশু রামিসা হত্যা কাণ্ডের অভিযুক্ত সোহেল রানাও মাদকাসক্ত। এর আগে যশোরের শার্শায় তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হন আলম গাজী নামে এক ব্যক্তি। এর আগেও দু’টি শিশুকে পাশবিক নির্যাতন চালিয়েছিলেন তিনি। এসব পৃথক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে মাদক সেবন সেবন করে শিশুদের টার্গেট করতেন আটককৃতরা।
পুলিশের তথ্যানুযায়ী, গত সাড়ে চার মাসে সারা দেশে ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে।
আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা গুলো জানিয়েছে, মাদকের সহজলভ্যতায় বাড়ছে ধর্ষণ-হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। পুলিশের একাধিক নির্ভরশীল সূত্র জানায়, দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা। সাম্প্রতিক সময়ে একের পর এক এমন ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে। পুলিশের তথ্যানুযায়ী, গত সাড়ে চার মাসে সারা দেশে ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে।
এর মধ্যে শুধু ঈদুল আজহার আগে গত দুই সপ্তাহের ব্যবধানে ধর্ষণের পর তিন শিশুকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় শিশু সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশে শিশু ও নারী ধর্ষণের ঘটনা যেভাবে জ্যামিতিক হারে বেড়েছে, তার কারণ হিসেবে মাদকের সহজলভ্যতাকে চিহ্নিত করেছে পুলিশ।
ডিএমপি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রগুলো জানিয়েছে , রাজধানীর মোহাম্মদপুর, জেনেভা ক্যাম্প, বছিলা ও রায়েরবাজার বধ্যভূমি এবং কবরস্থানের আশপাশে প্রায় অর্ধশতাধিক কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। এসব মাদকাসক্ত কিশোর গ্যাংকে প্রায়ই বিভিন্ন অপরাধ সংঘটিত করতে দেখা যায়। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, বাড্ডা, সবুজবাগ, যাত্রাবাড়ী, ডেমরা, লালবাগ, কামরাঙ্গীরচর, পুরান ঢাকাসহ রাজধানীজুড়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় মাদকাসক্ত ব্যক্তিদের। তারা প্রকাশ্য কুপিয়ে লোকজনকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখছে। অনেকের দেহ থেকে হাত-পা বিচ্ছিন্ন করে ফেলছে। তা ছাড়া ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও মাদক কারবারসহ নানা অপরাধে জড়িত তারা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র ও পুলিশের তদন্তে দেখা গেছে, ২০১৩ সালে ঢাকার শান্তিনগরে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রীকে তাদের কন্যা ঐশী রহমান নৃশংসভাবে হত্যা করে। ঐশী মারাত্মকভাবে ইয়াবায় আসক্ত ছিল। মাদকের টাকার জন্য ওই হত্যাকাণ্ড ঘটায় ঐশী। পরিত্যক্ত স্থানে গড়ে ওঠা মাদকের আড্ডার যুবকরাই পরে দলবদ্ধ ধর্ষণের মতো ঘটনা ঘটায়। মাদকের টাকা জোগাড় করা এবং নেশাগ্রস্ত অবস্থায় দলবদ্ধভাবে অপরাধে রাধে লিপ্ত হচ্ছে তারা। মাদকাসক্তদের পর্নোগ্রাফি আসক্তি সাধারণের চেয়ে কয়েক গুণ বেশি, যা তাদের ধর্ষণের মতো অপরাধে উদ্বুদ্ধ করে। তা ছাড়া মাদকের টাকার জন্য সন্তান কর্তৃক পিতামাতাকে হত্যা, অথবা নেশার ঘোরে স্ত্রীকে খুন করার মতো ঘটনা ঘটছে প্রায়ই। পুলিশের ডায়েরিতেও এ ধরনের লোমহর্ষক ঘটনার প্রমাণ মিলেছে।
দেশের অপরাধ বিশ্লেষকরা বলেছে, বর্তমানে বহুল ব্যবহৃত সিন্থেটিক মাদক ইয়াবা ও ক্রিস্টাল মেথ বা আইস মানুষের স্নায়ুতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে পুলিশের গোপন জরিপে সতর্কবার্তা শিশু সুরক্ষায় পৃথক কমিশন গঠনের সুপারিশ বিশেষজ্ঞদের দিচ্ছে। এসব মাদক সেবনের পর তাদের মধ্যে তীব্র উত্তেজনা, হ্যালুসিনেশন ও অতিরিক্ত মাত্রায় হাইপার-অ্যাক্টিভিটি তৈরি করছে। হিতাহিত জ্ঞান হারিয়ে একজন আসক্ত ব্যক্তি খুব সহজেই যেকোনো নৃশংস অপরাধ ঘটিয়ে ফেলছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি সমাজের নৈতিক ভিত্তি ও মানবিক মূল্যবোধের সঙ্গেও গভীরভাবে সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে শিশু সুরক্ষায় পৃথক কমিশন গঠনের সুপারিশ করেছেন তারা।
দেশের অভিজ্ঞ মহল, সচেতন নাগরিক ও বিশেষজ্ঞদের পরামর্শ ও মতামত- দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে মরণনেশা মাদক ইয়াবা ট্যাবলেট , আইসসহ বিভিন্ন চোরাচালান আসা বন্ধ করতে হবে। পুলিশের পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড ও র্যাবের নজরদারি আরও জোরদার করতে হবে। মাদক, ধর্ষণ ও হত্যাকান্ডের মতো মামলাগুলোর দ্রুত বিচারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে সমাজে একটি কঠোর বার্তা পৌঁছায়। সামাজিক সচেতনতা ও পারিবারিক শিক্ষা দিতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় সময় কাটাচ্ছে তা নজর রাখতে হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি চাকরি এবং চালকদের জন্য নিয়মিত দে’ডোপ টেস্ট’ বাধ্যতামূলক করতে হবে।
মনোবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এ প্রতিবেদককে বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে । মাদকাসক্তদের মধ্যে শাস্তির ভয় না পাওয়াসহ নানা কারণে অপরাধ করার প্রবণতা বেড়ে যায়। প্রশাসনের সকল পর্যায় থেকে অপরাধীরা চাপের মধ্যে থাকলে অপরাধ প্রবণতা কমে আসবে। এবিষয়ে দ্রুত বিচার নিশ্চিতে সরকারের যথাযথ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ভাষ্য ও বিভিন্ন সূত্রগুলো তথ্য বলছে- মাদকাসক্ত ব্যক্তি মাদকের টাকা জোগাড় করতে ঘরের জিনিসপত্র চুরি থেকে শুরু করে একপর্যায়ে ডাকাতি ও খুন করতেও দ্বিধা করছে না। পরিবার টাকা না দিলে শুরু করে সহিংসতা। ফলে তাদের হাতে প্রায়ই মা-বাবা, ভাইবোন বা স্ত্রী খুনের শিকার হচ্ছেন। এ ছাড়া মাদক সেবনের ফলে তাদের মনে তীব্র সন্দেহবাতিকতা তৈরি হচ্ছে। অনেক স্বামী মাদকাসক্ত হয়ে স্ত্রীকে পরকীয়া সন্দেহে পিটিয়ে কিংবা শ্বাসরোধ করে হত্যা করছে। নেশার টাকার জন্য কিশোররা এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই ও তুচ্ছ কারণে হত্যাও করছে। মাদকের কারণে শুধু আইনশৃঙ্খলার অবনতি ঘটছে তা নয়; বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতি ধ্বংস করছে। যুবসমাজ, যারা দেশের চালিকাশক্তি, তারা মাদকাসক্ত হয়ে অপরাধে জড়িয়ে পড়ায় রাষ্ট্র এক বিশাল মানবসম্পদ হারাচ্ছে। অন্যদিকে অপরাধ বৃদ্ধির ফলে বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসনের ওপর মামলার জট ও কাজের চাপ বহুগুণ বেড়ে যাচ্ছে।
এদিকে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ প্রতিবেদককে বলেন, মাদক ও মাদকাসক্ত ব্যক্তিদের কারণেই হত্যাকান্ড, নারী ও শিশু খুন থেকে শুরু করে নানা চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানাবিধ অপরাধ সমাজে সংঘটিত হচ্ছে। এর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ না করলে আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে । এছাড়া সমাজও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হাসান মারুফ সাংবাদিকদের বলেন, মাদকের কারণে খুন, ধর্ষণসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। দেশ থেকে মাদক নির্মূলে জোর চেষ্টা করছি। দেশের সীমান্ত দিয়ে মরণ নেশা মাদক ইয়াবাসহ সকল ধরনের মাদক প্রবেশ বন্ধ করতে না পারলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারপরও আমাদের চেষ্টার কমতি নেই। তিনি আরও বলেন, এক্ষেত্রে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সচেতন নাগরিক সমাজ ও অভিভাবকদের মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। কঠোর আইন প্রয়োগ করলে মাদক সেবনকারী ও কারবারিদের তৎপতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অপরদিকে দেশে নারী ও শিশু ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, অবৈধ মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হলে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরকে আরও কঠোর হতে হবে। এব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধানসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নগরবাসি।



