রাজধানী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল-এর নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও ০৯ নং ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুল্লাহ মাহবুবের উদ্যোগে শনিবার বিকাল ৩টায় আরামবাগ হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলাকার দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় হাবিবুল্লাহ মাহবুব শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় প্রতীক। তাঁর আদর্শ ও দেশপ্রেম আমাদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অনুপ্রেরণা জোগায় এবং জনগণের পাশে থাকার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আত্মত্যাগ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে। তাঁর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে ০৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ