ফুটবল
ঈদ উপলক্ষে হিলিতে ফুটবল লিজেন্ড প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে


হিলি প্রতিনিধি : ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের হিলিতে (হিলি ফুটবল লিজেন্ডস) প্রীতি ম্যাচ ২০২৬ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে।
নবারুণ পাঠাগার ও সীমান্ত শিখা ক্লাবের আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল বিকেলে সাড়ে ৪ টায় (হিলি ফুটবল লিজেন্ডস) প্রীতি ম্যাচ খেলাটির শুভ উদ্বোধন করেন হিলির প্রাক্তন খেলোয়ান বাবুল চৌধরি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবলের গোলকিপার তিতুমীর চৌধরী তিতু, হিলি স্থলবন্দরের ব্যবসায়ীক জাবেদ হোসেন রাসেল সহ অনেকে
উদ্বোধনি খেলায় অংশগ্রহন করেন নবারণ পাঠাগার ক্লাব লাল টিম ও সীমান্ত শিখা ক্লাব সবুজ টিম ।
খেলায় শেষ মূর্হুতে নবারণ পাঠাগার ক্লাব লাল টিম ২ গোলে দিয়ে সবুজ টিমকে পরাজিত করেন লাল টিম। পরে খেলোয়াদের হাতে চ্যাম্পিয়ন কাপ তুলেদের প্রাক্তন খেলোয়াড়রা। খেলাটি দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়।



