ফরিদপুর

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ