জাতীয়

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মিরানা মাহরুখ। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৯ মে) সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

মিরানা মাহরুখ বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

এই বিভাগের আরও সংবাদ