রাজধানী
ঢাকায় পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ


ভারতের চেন্নাই থেকে দেশে আনা হয়েছে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ। পরিবার সূত্রে জানা গেছে, কারিনা কায়সারের প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় মরদেহ রাখা হবে। পরে বনানী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার (১৫ মে) রাতে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।
কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, আগামী সোমবার তার মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় নানাবাড়িতে নেওয়া হবে।



