আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা


ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের একটি তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও একটি ইরানি ড্রোন আঘাত হেনেছে ফুজাইরাহ পেট্রোলিয়াম শিল্প অঞ্চলে। সোমবার (৪ মে) বিকেলে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সোমবার (৪ মে) এক বিবৃতিতে ফুজাইরা এমিরেতের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানের ড্রোন হামলা অয়েল ইন্ডাস্ট্রি জোনে বড় আগুনের সূত্রপাত হয়েছিল। সেই আগুনে তিনজন আহত হয়েছেন এবং তারা সবাই ভারতীয় নাগরিক। আহতদের ক্ষত মাঝারি এবং তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানের কর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের তৎপরতায় অবশ্য অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ফুজাইরা এমিরেতের জনসংযোগ বিভাগ।
এদিকে পৃথক এক মন্ত্রণালয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত কাল ইরান থেকে চারটি ক্ষেপণাস্ত্র আমিরাতকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এগুলোর মধ্যে তিনটিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিতে পেরেছে বিমান বাহিনী। তবে একটিকে আটকানো যায়নি। সেটি সাগরে পতিত হয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলার পরেই আমিরাতের তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান।
প্রসঙ্গত, ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে তেল শোধনাগার এবং একাধিক ডিপো রয়েছে। এ শোধনাগারটি আমিরাতের পূর্বাঞ্চলের প্রধান জ্বালানি স্থাপনা।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন অর্থমন্ত্রী দাবি করেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। তাদের নৌবাহিনী সেখানে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দিচ্ছে। তবে ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে, তারা হরমুজ প্রণালিতে একটি মার্কিন ফ্রিগেটে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড অবশ্য এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জানিয়েছে, তাদের কোনো যুদ্ধজাহাজ আক্রান



