আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে কড়া জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “প্রোজেক্ট ফ্রিডম” অভিযান ঘোষণার পরপরই ইরানের কাছ থেকে এলো নতুন সতর্কবার্তা। সোমবার (৪ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে এর কড়া জবাব দেবে তারা।

এই বিভাগের আরও সংবাদ

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেন, ‘যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী বিশেষত মার্কিন বাহিনী যদি হরমুজ প্রণালির কাছে আসে বা এতে প্রবেশের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে হামলা চালানো হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে নিরাপদে চলাচল করতে হলে “যেকোনো পরিস্থিতিতে” ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, স্থল ও সমুদ্রভিত্তিক ১০০টির বেশি বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং প্রায় ১৫ হাজার সেনাসদস্য সহায়তা করবে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ, এবং গত ফেব্রুয়ারির শেষে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে।

এই বিভাগের আরও সংবাদ