রাজধানী

গুলশানে ৩৬ লাখ টাকা মূল্যের ৫৯৯ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১

মনির হোসেন জীবন / শহিদুল ইসলাম সাগর : রাজধানীর গুলশান থানা এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩৬ লক্ষ টাকা মূলের ৪৪৯.২৫ লিটার (৫৯৯ বোতল) বিদেশী মদসহ এক শিশু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, আটক মাদককারবারি ব্যক্তি (শিশুর) নাম মোঃ সামির (১৭)। পিতা-মৃত বাদশা মিয়া, বর্তমান ঠিকানা মধ্য বাড্ডা কবরস্থান, আনিছের গ্যারেজ, থানা-বাড্ডা, ঢাকা।

আজ শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) বিকেলে গুলশান থানার গুলশান-২, রোড নং-১১২, বাড়ী নং-১৪ এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে মাদকের এ চালানটি আটক করে (র‌্যাব-১)।

আজ শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) র‌্যাব-১, উত্তরা অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শনিবার বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের সময় র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা ঢাকা গোপন সংবাদ ও বিশস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে, রাজধানীর মহাখালী এলাকা থেকে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে পিকআপ ভ্যান যোগে গুলশানের দিকে আসছে। এমন খবরের ভিত্তিতে তাৎক্ষণিক র‌্যাবের আভিযানিক দলটি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গুলশান থানার গুলশান-২, রোড নং-১১২, বাড়ী নং-১৪ এর সামনে পাকা রাস্তার উপর পৌছাইয়া টহল টিমের সহায়তায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করাকালীন বিকেল ৫টা ৪০ মিনিটের সময় একটি হলুদ রংয়ের পিকআপ ভ্যানসহ আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মোঃ সামির (১৭), পিতা-মৃত বাদশা মিয়া, বর্তমান ঠিকানা মধ্য বাড্ডা কবরস্থান, আনিছের গ্যারেজ, থানা-বাড্ডা, ঢাকাকে ৫৯৯ বোতল (৪৪৯.২৫ লিটার) বিদেশী মদ যার আনুমানিক মূল্য ছত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

আটককৃত শিশু মোঃ সামির (১৭) অজ্ঞাতনামা পলাতক আসামীর সহিত দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ঢাকার বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করিয়া আসছিল। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে রাজধানীর গুলশান, মহাখালীসহ নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু’কে ডিএমপি ঢাকার গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ