জাতীয়

রোগীদের স্বল্পখরচে উন্নতমানের সেবা প্রদানে আগ্রহী বিএনএইচ হাসপাতাল

বাংলাদেশে রোগীদের স্বল্পখরচে উন্নতমানের সেবা বা তাঁদের স্বাস্থ্যসেবা সার্ভিস বাংলাদেশে বাড়ানোর জন্যে বিএনএইচ হাসপাতাল, ব্যাংকক আগ্রহ প্রকাশ করেছে। সরকারী-বেসরকারী অংশীদারিত্বের মাধ্যমে থাইল্যান্ডের চিকিৎসার উপর নির্ভরশীল বাংলাদেশের রোগীদেরকে সহায়তা করার এমন আগ্রহের কথা জানান উক্ত হাসপাতালের প্রতিনিধি দল।

হাসপাতালের সহকারী পরিচালক মিঃএ্যাপিচাই (Mr. Apichai ) এর নেতৃত্বে উক্ত হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তারা  ১৯/০৪/২০২৬ইং তারিখে ঢাকার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও  বেগম খালেদা জিয়ার সাবেক প্রটোকল অফিসার জনাব ড. মোঃ ফরিদুল ইসলাম এর সংগে স্বাক্ষাৎ করেন।

স্বাক্ষাৎকালে উক্ত প্রতিনিধিদলে স্পাইন বিশেষজ্ঞ মিঃ অর্থিত হংভেনিট (ARTHIT HONGVANIT, MD), ম্যানেজার, ওভারসিস মার্কেটিং মিস জেরিন্যা জিউজিন্দা (Miss Jarinya Jiwjinda) এবং এশিয়ান মার্কেটিং এক্সিকিউটিভ মিজ এনগুয়েন থাই হুয়াং গিয়াং (Miss Nguyen Thi Houng Giang) উপস্থিত ছিলেন।

স্বাক্ষাৎকালে ড. মোঃ ফরিদুল ইসলাম প্রতিনিধিদলকে বলেন যে, দেশ ও জাতির কল্যানে আসে এমন যেকান অংশীদারীত্বের সুযোগ কাজে লাগাতে চায় বর্তমান সরকার। অন্যদিকে প্রতিনিধিদলের প্রধান মিঃ এ্যাপিচাই বলেন যে, বিএনএইচ হাসপাতাল বিগত বৎসর গুলোতে বিপুল সংখ্যাক বাংলাদেশী রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়েছে। এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশী রোগীদের চিকিৎসা সংক্রান্ত মূল প্রয়োজনটা সম্পর্কে ধারনা নেয়া, বাংলাদেশী রোগীদের সেবার মান বাড়ানো এবং বাংলাদেশের সাথে চিকিৎসা বিষয়ে অংশীদারিত্ব বাড়ানো যায়, সে সম্পর্কে সুস্পষ্ট ধারনা লাভ করা।

এই বিভাগের আরও সংবাদ