আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মেডফোর্ড শহরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে স্বাধীনতা দিবস ২০২৬ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের (বেইন) উদ্যোগে ম্যাকগ্লিন মিডল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসে রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

ম্যাসাচুসেটসসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত হাজারো বাংলাদেশির পদচারণায় পুরো প্রাঙ্গণ ছিল মুখর। লাল-সাদা পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস, গল্প-আড্ডা আর সাংস্কৃতিক আবহে যেন গড়ে ওঠে প্রবাসে এক টুকরো বাংলাদেশ।

উৎসবের একটি মানবিক দিক ছিল শারীরিকভাবে অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কেউ হুইলচেয়ারে, কেউবা স্বজনদের সহায়তায় উপস্থিত হয়ে প্রমাণ করেন-সংস্কৃতি ও শেকড়ের প্রতি ভালোবাসা কোনো প্রতিবন্ধকতাকে তোয়াক্কা করে না।

মেলায় দেশীয় পোশাক, গয়না ও বিভিন্ন পণ্যের স্টল ছিল দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র। জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদের বুটিক স্টল ঘিরে ছিল বাড়তি আকর্ষণ। পাশাপাশি পান্তা-ইলিশসহ দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সমাহার প্রবাসীদের মনে জাগিয়ে তোলে দেশের স্বাদ।

অনুষ্ঠানে বিশেষ সংযোজন হিসেবে ছিল বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা। কনস্যুল জেনারেল মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পাসপোর্টসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়, যা প্রবাসীদের জন্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দিনের দ্বিতীয়ার্ধে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি পূর্ণতা পায়। বেইনের সভাপতি মাহাবুব-ই-খোদা (খোকা)-এর নেতৃত্বে আয়োজক কমিটির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এই বিভাগের আরও সংবাদ