চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিকআপ ভ্যান ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিক ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার একাডেমি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পাকা সড়কে পিকআপ গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা রফিক ইসলামের সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রফিক ইসলাম শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আলহাজ ওয়াজেদ আলীর ছেলে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই ডি কে তন্ময় জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ