জাতীয়

পর্যটন উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আজ বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক আয়োজিত বর্ষবরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বর্ষবরণ শুধু নতুন বছরের সূচনা নয়, বরং এটি আমাদের জাতীয় পরিচয়কে উপলব্ধি করার দিন। তিনি দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতায় আমি আমাদের দেশকে আরো সুন্দর ভাবে বিশ্বে তুলে ধরতে চাই। পর্যটন উন্নয়নের মাধ্যমেই কেবল তা সম্ভব। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ধারণ করি এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা।

এছাড়াও অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ