নতুন করে করের বোঝা বাড়বে না: বাণিজ্য মন্ত্রী


ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এবং চ্যানেল-২৪ ও ˆদনিক সমকাল-এর সহযোগিতায় লাইভ “প্রাক-বাজেট আলোচনা: প্রেক্ষিত বেসরকারিখাতের প্রত্যাশা” অনুষ্ঠান অদ্য ১৩ এপ্রিল, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে অনুষ্ঠিত হয়, যেখানে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন|
ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় পরিকল্পনা কমিশনের সদস্য ড. মনজুর হোসনে এবং আইসিসি বাংলাদেশ-এর সভাপতি মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন| আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন ˆদনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী|
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিধারা অব্যাহত রাখতে রাজস্ব আহরণ পদ্ধতির অটোমেশন, সহজীকরণ, করজাল সম্প্রসারণ একান্ত অপরিহার্য| এছাড়াও তিনি করমুক্ত আয়ের সীমা ৫ লক্ষ টাকা করা, সর্বোচ্চ কর হার ২৫% নির্ধারণ, নন-লিস্টেড কোম্পানীর কর হার লিস্টেড কোম্পানীর ন্যায় ২৫% ধার্য করা সহ অগ্রিম ভ্যাট ব্যবস্থা বিলুপ্তকরণের প্রস্তাব করেন| সেই সাথে টেকসই ও স্থিতিশীল আর্থিক খাতের জন্য সংশ্লিষ্ট নীতির আধুনিকায়ন, খেলাপী ঋণ হ্রাস ও ˆবদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করা, উৎপাদনশীল খাতে লক্ষ্যভিত্তিক পুনঃঅর্থায়ন ও স্থঅনীর বিনিয়োগ সম্প্রসারণে নীতি সুদহার যৌক্তিকীকরণের উপর জোরারোপ করেন ডিসিসিআই সভাপতি| দেশের শিল্প ও বাণিজ্যকে শক্তিশালীকরণের লক্ষ্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ, পণ্যের বহুমুখীকরণ ও রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, সম্ভাবনাময় ব্যবসায়িক খাতগুলোতে আগামী বাজেটে নীতি ও আর্থিক প্রণোদনা সহায়তা প্রদানের প্রস্তাব করেন তাসকীন আহমেদ| দেশের অর্থনীতির প্রবৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো খাতে টেকসই উন্নয়ন সহ বিশেষকরে পরিবহন ও লজিস্টিক নেটওয়ার্ক উন্নতকরণ, ইনফ্রাস্ট্রাকচার বন্ড প্রবর্তন এবং জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে জ্বালানি রপ্তানিকারকদেরগুলোর সাথে চুক্তি ¯^াক্ষরের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান বাণিজ্য সংগঠনটির সভাপতি| এছাড়াও সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ˆবশি^ক বাণিজ্য ব্যবস্থাপনায় সৃষ্ট অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্থ স্থানীয় বাণিজ্য ও বিনিয়োগ পুনঃগঠনের লক্ষ্যে কার্যকর নীতি সহায়তা প্রদান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রাজ¯^ কাঠমোর সংষ্কার সহ সামগ্রিকভাবে অর্থনীতির বিকাশে সরকারের নিকট হতে উল্লেখযোগ্য পরিবর্তন প্রত্যাশা করেন ঢাকা চে¤^ার সভাপতি|
প্রধান অতিথি’র বক্তব্যে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, বিগত সরকারের আমলে গৃহীত অযৌক্তিক কিছু উচ্চাবিলাসী প্রকল্পের কারণে সরকারের উপর আর্থিক চাপ রয়েছে, যা কাটিয়ে ওঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে| তিনি বলেন, বেসরকারিখাতে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম বাড়াতে বিশেষকরে ব্যবসা পরিচলনা ব্যয় হ্রাস ও সরকারী সেবা প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের কোন বিকল্প নেই| মন্ত্রী আরো বলেন, আমাদের জিডিপি’র আকার প্রায় ৪৬০ বিলিয়ন ডলার সমপরিমাণ হলেও দেশের প্রায় ৭ কোটি মানুষ এখনও দারিদ্র সীমায় বসবাস করছে| এছাড়াও তিনি হতাশা ব্যক্ত করে বলেন, এত বিপুল জনগোষ্ঠীর মধ্যেও করদাতার সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, যা কোনভাবেই কাম্য নয়| তিনি বলেন, দেশে জ্বালানি সংরক্ষণের সক্ষমতার অভাবে সরকারকে স্পট মার্কেট থেকে চড়া মূল্যে বর্তমানের সংকট মোকাবেলায় জ্বালানি কিনতে বাধ্য হচেছ| আগামী বাজেটে ব্যবসায়ীদের উপর করের বোঝা বৃদ্ধি করা হবে না বলে আশ^াস প্রদান করে তিনি বলেন, আগামীতে বেসরকারিখাতের সাথে নিবিড়িভাবে সরকারের কার্যক্রম অব্যাহত রাখবে|
ইন্টারন্যাশন্যাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসিবি)-এর সভাপতি মাহবুবুর রহমান বলেন, বর্তমান সরকারকে বেসরকারিখাতের প্রতিবন্ধকতা সমূহ বিবেচনায় নিয়ে সতর্কতার সাথে আগামী বাজেট প্রণয়ন করা হবে| দীর্ঘদিন ধরে জিডিপিতে করের অবদান বাড়ানোর প্রস্তাব করা হলেও সত্যিকার অর্থে সেটি বাস্তবায়নের সরকারের তেমন কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না বলে তিনি জানান| সেই সাথে ঋণের উচ্চ সুদ হার, বেসরকারিখাতে ঋণ প্রবাহ হ্রাস এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে স্থাণীয় ও ˆবদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে বলে তিনি মত প্রকাশ করেন| সংকট মোকাবেলায় জ্বালানি আমদানির ক্ষেত্রে তিনি জরুরীভাবে বিকল্প উৎস খোঁজা ও মধ্যস্থতাকারীর উপর নির্ভরতা হ্রাসের আহ্বান জানান এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি স্থিতিশীল ও অনুমেয় নীতি পরিবেশ নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন|
পরিকল্পনা কমিশনের সদস্য ড. মনজুর হোসনে বলেন, বর্তমানের ˆবশি^ক সংকটের কারণে স্থিমিত হওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সচল করাই সরকারের অন্যতম লক্ষ্য| এছাড়াও বিনিয়োগকে ত্বরাšি^ত করতে এমএসএমই খাতকে প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার পাশাপাশি গবেষণা কার্যক্রম সম্প্রসারণের উপর তিনি জোরারোপ করেন|
অনুষ্ঠানের “আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট), ‘আর্থিক খাত’, ‘শিল্প ও বাণিজ্য’ এবং ‘অবকাঠামো’ চারটি সেশনের নির্ধারিত আলোচনায় ডিসিসিআই’র প্রাক্তন সভাপতি রিজওয়ান রাহমান ও ব্যারিস্টার মোঃ সামির সাত্তার, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর সভাপতি মোঃ কাউসার আলম, চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, বাংলাদেশ প্লাস্টিক গুডস& ম্যানুফেকচার্স অ্যান্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর সভাপতি শামীম আহমেদ, ডিসিসিআই’র প্রাক্তন সভাপতি হোসেন খালেদ, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ প্রফেসর ড. আকন্দ মোহাম্মদ আখতার হোসাইন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি’র চেয়ারম্যান মমিনুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান শরীফ জহির, বাংলাদেশ স্টিল ম্যানুফেকচার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ, বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রসিউসার’স এসোসিয়েশন (বিআইপিপিএ)-এর সভাপতি ডেভিড হাসানাত এবং কনফিডেন্স গ্রুপ-এর চেয়ারম্যান ইমরান করিম প্রমুখ অংশগ্রহণ করেন|
ডিসিসিআই’র প্রাক্তন সভাপতি রিজওয়ান রাহমান বলেন, এনবিআরের আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানিমূলক আচরণের কারণে বেসরকারিখাত মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ এবং করের হার বাড়ানোর কোন উদ্যোগ না থাকলেও বিদ্যমান করদাতাদের উপর হয়রানি ক্রমাগত বাড়ছে| দেশের প্রান্তিক পর্যায়ে বিনিয়োগকে উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি হ্রাসে নতুন করে টাকা না ছাপানো বন্ধ করতে হবে| আগামী বাজেটে ¯^াস্থ্য সেবা ও শিক্ষাখাতে বরাদ্দ বাড়নোরও প্রস্তাব করেন রিজওয়ান রাহমান|
ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি হোসেন খালেদ বলেন, কর আহরন পদ্ধতিকে সম্পূর্ণরুপে অটোমেটেড করতে হবে এবং ব্যাংকগুলোকে এক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে| তিনি জানান, আমাদের মোট লেনদনের মাত্র ৩০% প্রাতিষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে এবং বেশিরভাগ লেনদেনই আর্থিক ব্যবস্থাপনার বাইরে থাকায় সরকার প্রকৃত রাজ¯^ আহরণে ব্যর্থ হচ্ছে| এছাড়াও বর্তমানে প্রচলিত ভ্যাট ব্যবস্থার পরিবর্তে জিএসটি পদ্ধতি চালু করা যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন|
ডেভিড হাসানাত বলেন, ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য ৭ বছর আগে টেন্ডার আহ্বান করা হলেও এখনও আলোর মুখ দেখেনি, যা অত্যন্ত হতাশার বিষয়| সেই সাথে জ্বালানি সংরক্ষনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এখাতে যৌথ ও বিদেশী বিনিয়োগ আকর্ষণের উপর তিনি জোরারোপ করেন|
ইমরান করিম বলেন, আমাদের পুঁজিবাজারের উপর আস্থার অভাবে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের মানুষে এখনও বিনিয়োগে আগ্রহী নয় এবং ২০০৯ সালে বাজারের ইনডেক্স ৪-৫ হাজারের কাছাকাছি থাকলেও এখনও তা একই বৃত্তে আবর্তিত হচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়|
কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে ˆবদেশিক বিনিয়োগ বাড়ানো, সরকারী সেবা প্রাপ্তিতে জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপর জোরারোপ করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ প্রফেসর ড. আকন্দ মোহাম্মদ আখতার হোসাইন|
এছাড়াও অন্যান্য আলোচকবৃন্দ বলেন, যৌক্তিকহারে কর আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ, একক ভ্যাট হার নির্ধারণ ও সামগ্রিক রাজ¯^ ব্যবস্থাপনার অটোমেশন, বিদ্যমান অবস্থার আলোকে এলডিসি গ্রাজুয়েশন কিছুটা পেছানো, শিল্পখাতে নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ সংযোগ ও প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন, অগ্রীম কর কর্তন, আর্থিক খাতে সুশাসন নিশ্চিতকরণ, স্থিতিশীল বিনিময় হার বাস্তবায়ন, ঋণের সুদ হার হ্রাসকরণ, শক্তিশালী বন্ড মার্কেট প্রবর্তন এবং পুঁজিবাজারে আস্থা আনায়নের উপর জোরারোপ করেন|
মুক্ত আলোচনায় ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি বেনজীর আহমেদ এবং ড. মোঃ সবুর খান, প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম প্রমুখ অংশগ্রহণ করেন|
ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো: সালিম সোলায়মান সহ পরিচালনা পর্ষদের সদসবৃন্দ, প্রাক্তন সভাপতিবৃন্দ, গবেষক, অর্থনীতিবিদ সহ সরকারি-বেসরকারিখাতের প্রতিনিধিবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন|



