জাতীয়

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ হবে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল এবং ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। পরে ২৬ এপ্রিল বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিল করা শুরু হয়ে এর নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

তিনি আরও জানান, ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে বিএনপি জোট পাচ্ছে ৩৬ আসন। জামায়াত-এনসিপির জোট ১৩ এবং স্বতন্ত্র ৬ জন মিলিয়ে একটি আসন। এ ছাড়া রুমিন ফারহানা কারও জোটে থাকছেন না বলেও জানান আখতার আহমেদ।

এই বিভাগের আরও সংবাদ