রাজধানী
নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার প্রাক্তন সভাপতি ড. মঈনুল হোসেনের মৃত্যুতে সমিতির শোক প্রকাশ


নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকা এর প্রাক্তন সভাপতি ড. মঈনুল হোসেন এর মৃত্যুতে নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকা এর শোকবার্তা।
শোকাহত হয়ে জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকা এর প্রাক্তন সভাপতি ড. মঈনুল হোসেন ০৪ মার্চ ২০২৬ শনিবার রাত ১১:০০ টায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকা এর পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করছে। সেই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।



