রাজধানী

তুরাগের এক বাসা থেকে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মনির হোসেন জীবন: রাজধানী তুরাগের একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।

পুলিশ বলছে, নিহতের নাম সাবিত মাহমুদ শাওন। সে জাবি’র ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। আজ শুক্রবার (৩ এপ্রিল, ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে তুরাগ থানার একদল পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো: ইখলাস মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শাওনের সহপাঠী এবং একই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া সাংবাদিকদের জানান, সাবিত কয়েকদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অস্বাভাবিক পোস্টও করেছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শাওনের সহকর্মীরা জানান, তার দাম্পত্য জীবনে বিচ্ছেদের ঘটনাও ঘটেছিল, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে।

ডিএমপির তুরাগ থানার ডিউটি অফিসার (এসআই) ইখলাস মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহত শাওনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা পুলিশের। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এমনটাই বলছে পুলিশ।

এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ