ইয়াছিন ফেরদৌস মুরাদকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ


রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টারঃ ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
ধামরাইয়ের কালামপুরের কৃতি সন্তান ইয়াসিন ফেরদৌস মুরাদ ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় ধামরাই উপজেলাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
ধামরাই থেকে এই প্রথমবারের মতো কেউ ঢাকা জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হওয়ায় এলাকাবাসী নিজেদের গর্বিত মনে করছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ এ অর্জনকে ধামরাইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
এ উপলক্ষে ধামরাইয়ের বিভিন্ন স্থানে আনন্দ-উদযাপন এবং শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে। স্থানীয়দের প্রত্যাশা, ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে ঢাকা জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ধামরাইসহ জেলার ৫টি উপজেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।



