জাতীয়

দিলারা হাফিজের মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক বেগম দিলারা হাফিজ ছিলেন একজন সজ্জন শিক্ষাবিদ। তিনি দেশের শিক্ষাঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর শিক্ষামূলক ও সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড বহু মানুষের জীবনে প্রেরণা জুগিয়েছে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।

মন্ত্রী আরও বলেন যে, তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারালাম। তাঁর এই অনুপস্থিতি দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বেগম দিলারা হাফিজ আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

এই বিভাগের আরও সংবাদ