শেরপুর

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাহাতুল

আরফান আলী, শেরপুর: সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অঙ্গীকারবদ্ধ হয়ে শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের নবগঠিত কার্যকরী কমিটি-২০২৬ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটি সৃজনশীলতা, মানবিকতা ও সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত ও গতিশীল করতে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাহাতুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ মোতালেব হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জাসিরুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মনোয়ার হোসাইন নাঈম।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ হানজালা, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ নূরুল আমিন এবং অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে শাহরিয়ার আহম্মেদ দায়িত্ব পালন করবেন। সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে সামিউল হক জামিল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে মোছাঃ সিদ্দিকা মোর্শেদ সুমাইয়া এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ শাওনুর ইসলাম রিজন দায়িত্ব পেয়েছেন। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আর রাফি। নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মোছাঃ রুমাইয়া আক্তার নমিতা ও রাফিয়াদ ফেরদৌসকে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শেরপুর জেলায় সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নবগঠিত এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমেও সংগঠনটি এগিয়ে যাবে।

নবগঠিত এই কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় শেরপুরে সাহিত্য ও সংস্কৃতির অগ্রযাত্রা আরও বেগবান হবে।

এই বিভাগের আরও সংবাদ