ঝালকাঠি

ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) ‘জলতরঙ্গে ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত

​‘সমাজসেবায় এক সাথে মোরা, হাসি ফোটাই সবার মুখে, ক্লান্তি ভুলে আজ মাতি উল্লাসে, চল চল ভেসে যাই নদী-সুখে!’—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির স্বেচ্ছাসেবী সংগঠন Youth Action Society (YAS) – ইয়ুথ অ্যাকশন সোসাইটি আয়োজন করেছে ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী ও ট্রলার ভ্রমণ। রবিবার (২২ মার্চ) বিকেলে সুগন্ধা নদীর বুকে ‘জলতরঙ্গে ঈদ পুনর্মিলনী ও মানবিক তারুণ্যের মিলনমেলা’ শিরোনামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

​দুপুর ৩:৩০ মিনিটে ঝালকাঠি সিটি রিভারভিউ থেকে ট্রলারযোগে এই আনন্দযাত্রা শুরু হয়। সংগঠনের উপদেষ্টা ড. বাহাউদ্দিন গোলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি বলেন, “ইয়াসের সদস্যরা সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। শিশুদের মানবিক বিকাশ ও চিত্তবিনোদনে তাদের ভূমিকা প্রশংসনীয়। এই ধরনের আয়োজন সদস্যদের মাঝে কাজের নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”

​অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা সারা বছর আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সামাজিক কাজে সহায়তা করি। এই ঈদ পুনর্মিলনীর মূল উদ্দেশ্য হলো কাজের ফাঁকে নিজেদের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা।”

​সংগঠনের সভাপতি আবির হোসেন রানা উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইয়াস আজ ঝালকাঠিতে মানবিক কাজের এক অনন্য নাম। সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি প্রতি বছর এমন সৃজনশীল আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, দপ্তর সম্পাদক সাহারিয়া পাপন, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, সমাজ কল্যাণ সম্পাদক তাহমিনা আইরিন প্রিয়া, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তাইফা ইসলাম দোলন এবং সাবেক আহ্বায়ক রনি চন্দ্র। এছাড়াও জহিরুল, একরামুল, লাবিব, আকাশ, মৌলি, আসফি, তানহা, জান্নাত, ফিতুন, সাকিব, রাকিব, আহমেদ মেহেদী, রাজ, নোমান, মোহেব্বুল্লাহ, তালহা, মুসরান নাজ, ইসরাত তন্বি, লিমা, নুরুল আলম, আমিনুল ইসলাম, নাজমুল, অনিক, সোহান খান, সোহেল, মনিরা ও জুথিসহ সংগঠনের অর্ধশতাধিক সদস্য এই নৌ-ভ্রমণে অংশগ্রহণ করেন।

​নদীর শান্ত পরিবেশে আড্ডা, স্মৃতিচারণ আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এক প্রাণবন্ত বিকেল অতিবাহিত করেন মানবিক এই তরুণরা। অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতেও সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ