দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী


ইয়ামিন হোসেন: ১৩ মার্চ জাতীয়তাবাদী যুব আন্দোলন–এনডিএম কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল রাজধানীর মগবাজারে অবস্থিত গ্র্যান্ড প্যালেসে অনুষ্ঠিত হয়।
এ আয়োজনটি সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশের কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজানের শিক্ষা, আত্মসংযম ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান প্রিন্স এবং দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম,কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাকিব আহমেদ এবং এনডিএম চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ফজলে নূর তুষার।
এছাড়াও উপস্থিত ছিলেন এনডিএম-এর নির্বাহী সদস্য জনাব মোমিনুল ইসলাম,যুগ্ম বিভাগীয় সম্পাদক জহিরুল ইসলাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল, সাধারণ সম্পাদক মুফতি শেখ ফরিদ,যুব আন্দোলনের নেতা মোঃ ফারুক প্রমূখ।
ইফতার মাহফিলে এনডিএম-এর বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী যুব আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পুরো আয়োজনটি ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মিঠু আলী।



