জাতীয়

দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন।

এ ছাড়া দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদও পদত্যাগ করেছেন।

দুদকের পদত্যাগকারী একজন কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন।

বেলা আড়াইটার দিকে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যেতে দেখা যায়। পরে তাঁকে বেরিয়ে আসতে দেখা যায়।

এই বিভাগের আরও সংবাদ