অর্থনীতি
আবারও বাড়ল সোনার দাম


দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়। বাজুস জানায়, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার টাকার বেশি বেড়েছে।
কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।


