বান্দরবান

এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা, উন্নয়নের প্রত্যয়ে জনসমুদ্র

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান-৩০০ সংসদীয় আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীকে বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ ২২ ফেব্রুয়ারি রবিবার তাকে চট্টগ্রামের কেরানীহাট থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছায় বরণ করে বান্দরবানে নিয়ে আসেন।

পথিমধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সর্বশেষ বান্দরবান রাজার মাঠে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে গণসংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পাশাপাশি আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আজম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের সহ উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে এমপি সাচিং প্রু জেরিকে ফুলেল শুভেচ্ছায় ভাসিয়ে দেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরি বান্দরবানের সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পর্যটন খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তিনি আরও আশ্বস্ত করেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং বান্দরবানকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিপুল জনসমাগমে উচ্ছ্বসিত হয়ে পড়েন এমপি সাচিং প্রু জেরি। উপস্থিত জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সার্থক হয়ে ওঠে।

এই বিভাগের আরও সংবাদ