পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে তেহরানকে সমর্থন কাতারের


ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে মিশরের পর কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফোনালাপে তারা তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার প্রক্রিয়াও আলোচনা করেছেন।
এতে আঞ্চলিক সহযোগিতার কাঠামোর মধ্যে কূটনীতির পথকে সহজতর ও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন। সবশেষ স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয়। এর আগে ৬ ফেব্রুয়ারি ওমানের মধ্যস্ততায় প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
দ্বিতীয় দফা আলোচনার পর আরাগচি জানান, উভয় দেশের প্রতিনিধিরা পারমাণবিক আলোচনার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন। পররাষ্ট্রমন্ত্রীর মতে, একটি খসড়া তৈরির দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় আলোচনার সময় বিভিন্ন ধারণা প্রস্তাব এবং পর্যালোচনা করা হয়েছিল।
তিনি বলেন, উভয় পক্ষ নির্দেশিকা নীতির বিষয়ে একটি সাধারণ চুক্তিতে পৌঁছেছে এবং এখন থেকে লেখাটি লেখার পর্যায়ে প্রবেশের জন্য সেই নীতিগুলো নিয়ে আলোচনা করবে। এর আগে আরাগচি সঙ্গে মিশনের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে ফোনালাপে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।



