শীর্ষ নিউজ
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি


প্রধানমন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর নিজের একান্ত সচিব-২ পদে আব্দুর রহমান সানিকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের জারির মাধ্যমে আব্দুর রহমান সানির একান্ত সচিব-২ পদটি সুনিশ্চিত করা হয়।
তারেক রহমান যত দিন প্রধানমন্ত্রীর পদে থাকবেন কিংবা আব্দুর রহমান সানিকে ওই পদে রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন পর্যন্ত এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।



