শীর্ষ নিউজ
চাঁদপুরে বিশৃঙ্খলা করায় দলীয় কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি


নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিয়েছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে ৫ ছাত্রদল কর্মীকে মডেল থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, নাহিদুল ইসলাম জনি (২২), মোবারক হোসেন বেপারী (২৬), জনি গাজি (৩০), মনির এবং ফাহিম।
এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আতঙ্ক সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শহরের ১৩ নং ওয়ার্ডে নির্বাচন চলাকালে ও পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় দুই গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করে।



