রাজনীতি
খুলনা- ৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত এস কে আজিজুল বারী হেলাল


খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের মাওলানা সাখাওয়াত হোসেন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট। হেলাল ১৩ হাজার ৬৩২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
এ আসনে মোট ১৪৫টি কেন্দ্রে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৩ ভোটার।



