রাজনীতি
নারায়ণগঞ্জ-২ আসনে জয়ী বিএনপির নজরুল ইসলাম আজাদ


নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে জানা যায়, এই আসনের ১১৮টি কেন্দ্র থেকে পাওয়া মোট ভোটে তিনি জয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১,২৪,২৯১ ভোট। একই আসনে জামায়াতের প্রার্থী ইলিয়াছ মোল্লা পেয়েছেন ৮১,০৫৪ ভোট।





