ম্যান্ডেলসন বিতর্কে চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে নিয়ে লর্ড পিটার ম্যান্ডেলসনের মিথ্যা কথায় বিশ্বাস করে তাকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আগেই ক্ষমা চেয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এবার ওই বিতর্কের জেরে পদত্যাগ করলেন তার চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি।
এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার পরও ২০২৪ সালে ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় ম্যাকসুইনির ভূমিকা নিয়ে সমালোচনা ও বিতর্ক বেড়ে চলেছে। এ পরিস্থিতিতে চাপের মুখে নাটকীয়ভাবে পদত্যাগ করেন স্টারমারের শীর্ষ উপদেষ্টা।
বিবিসি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা দেশটির সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসনের সঙ্গে অভিযুক্ত যৌন অপরাধী এপস্টেইনের বন্ধুত্বের কথা জানার পরও তাকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন।
ম্যাকসুইনি দাবি করেছেন, তিনি ম্যান্ডেলসনের নিয়োগের আগে করা যাচাই ও মূল্যায়ন প্রক্রিয়া তদারিক করেননি। তারপরও তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে প্রধানমন্ত্রী স্টারমারকে পরামর্শ দেওয়ার জন্য ‘পুরো দায়-দায়িত্ব’ নিতে চান তিনি।
ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির এমপিদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এপস্টেইনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ম্যান্ডেলসন গত ২ ফেব্রুয়ারি লেবার পার্টির সদস্যপদ ছেড়ে দেন। এরপর তার বিরুদ্ধে তদন্তের ডাক ওঠে এবং যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে।



