বরিশাল
হিজলায় সাংবাদিক ও হিন্দু সম্প্রদায়ের সাথে সেনাবাহিনীর মতবিনিময়


হিজলা প্রতিনিধিঃ বরিশাল জেলার হিজলা উপজেলায় সেনাবাহিনী ক্যাম্পে সাংবাদিক ও সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায়কে নিয়ে মতবিনিময় সভা করেন। মতবিনিময় করেন হিজলা উপজেলায় সেনাবাহিনীর দায়িত্ব রত মেজর কাজী জাহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লোকজন ও আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা।
মেজর কাজী জাহিদুল ইসলাম সকলের কাছে জানতে চেয়েছেন আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কোন প্রকার বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং আপনাদের এলাকায় দুষ্কৃতিকারী যদি থাকে তা হলে তাদেরকে সনাক্ত করে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।



