বরিশাল

হিজলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক -১

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের চর কুশুরিয়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করেন।এ সময় দেশীয় অস্ত্র,মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।এ সময় মৃত আবদুর রহমান সিকদারের ছেলে মোস্তফা সিকদার (৫০) নামে এক জনকে আটক করা হয়েছে।শনিবার গভীর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় ।

হিজলা উপজেলা সেনাবাহিনী ক্যাম্প কর্তৃক প্রেসলিস্টের মাধ্যমে জানানো হয় ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর-এর একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়।৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্যের একটি দল রাত ৩টার দিকে হিজলা উপজেলার চর কুশুরিয়া এলাকায় তল্লাশি চালায়। অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র,১টি চাইনিজ কুড়াল,৩টি মোবাইল উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তি এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার,চোরা চালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ