রাজনীতি

যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা প্রশ্রয় দিতে চাই না: মির্জা ফখরুল

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা প্রশ্রয় দিতে চাই না।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আক্সা ইউনিয়নে নির্বাচনে গণসংযোগ সভায় তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, একটি দল মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাবে এমন কোন কথা কোথাও লেখা নেই। আসলে যারা আমল করবে আল্লাহ তায়ালা চাইলে তাদের বেহেশত দিতে পারে।

মহাসচিব বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে অমরা যুদ্ধ করেছি। এই দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এবং মা বোনেরা সম্ভ্রম হারিয়েছে। সেই সময় এই দলটা পাকিস্তানের সঙ্গে ছিল।

তিনি বলেন, ঐ দলকে বিশ্বাস করা যায়না যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না। কিন্তু এটার জন্য এখন পর্যন্ত তারা মাফ চায়নি।

তিনি আরো বলেন, আপনারা কেউ ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন এবং ভোট দিয়ে বাড়িতে আসবেন। আপনাদের পাশে বিএনপি সবসময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ