ফেনী

ফেনীতে জামায়াত আমিরের জনসভায় জনতার ঢল

জামায়াতে ইসলামী ফেনী জেলা নির্বাচনী জনসভায় কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জনসভা স্থলে জনতার ঢল নেমেছে।

আজ শুক্রবার সকাল ৮টায় শুরু হওয়া জনসভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান। এদিন জেলার বিভিন্নথেকে মিছিলে মিছিলে জনসভায় যোগ দিচ্ছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ।

এই বিভাগের আরও সংবাদ

জামায়াতে আমিরের এই আগমন নির্বাচনে লড়াইরত জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের আরও শক্তিশালী করবে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা। সকাল ১০টার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখার কথা রয়েছে।

এছাড়া ব্যক্তব্য রাখবেন জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডাকসুর ভিপি সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয় জোটের নেতারা।

এই বিভাগের আরও সংবাদ