মির্জা আব্বাসের বাহিনী আমাদের উপর হামলা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী


ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করছে। আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম।হাবিবুল্লাহ কলেজে হামলার শিকার হওয়ার পর মঙ্গলবার দুপুরে ফকিরাপুলে নিজের নির্বাচনি অফিসে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, আমি যখন বলছিলাম -আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসীর টাকাও নেই। এরপরই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। তিনি দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন নাকি তাদের বহিষ্কার করবেন।
তারেক রহমানের কাছে মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানিয়ে তিনি বলেন, হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগেই প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগ শুনেছিলেন। ওই কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছেন মির্জা আব্বাস।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে অতীতের এক ব্যক্তিগত সাক্ষাতের কথা উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, খালেদা জিয়া তাদের দোয়া করেছিলেন এবং দেশ ঠিক রাখার আহ্বান জানিয়েছিলেন।



