নোবিপ্রবি ফলিত গণিত স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু


হিমেল রানা, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত স্পোর্টস ক্লাবের প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
ফলিত গণিত বিভাগের অফিসিয়াল পেজ থেকে গতকাল (১৫ জানুয়ারি, ২০২৬) সহযোগী অধ্যাপক রিফাত হাসান,সহকারী অধ্যাপক আব্দুল করিম ও ফরহাদ মাহমুদ কে আহবায়ক করে আগামী এক বছরের জন্য ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয় ।
বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শাহ পরান শিপন সভাপতি ও হারুন অর রশিদ সেক্রেটারি নির্বাচিত হন। এছাড়াও, শাহিন মোল্লা(২০-২১) সহ সভাপতি, পারভেজ মোশারফ (২১-২২) সহ সাধারণ সম্পাদক, আল আমিন(২০-২১) সাংগঠনিক সম্পাদক, আল শিহাব (২২-২৩)সহ- সাংগঠনিক সম্পাদক, রেদওয়ান আহম্মেদ তানভির(২১-২২) অর্থ সম্পাদক, সায়মন (২২-২৩) প্রচার সম্পাদক, সৌরভ কুমার সিংহ(২২-২৩),দেলোয়ার হোসাইন(২২-২৩),ও ইয়েসিন আরাফাত (২৩-২৪) কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেননবনির্বাচিত সভাপতি শাহ পরান শিপন বলেন”ধন্যবাদ সবাইকে। সভাপতি হিসেবে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমার ওপর আস্থা রাখার জন্য আমার শিক্ষক মহোদয়, ক্লাবের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।আমাদের ক্লাব , এটি আমাদের একটি পরিবার। আমার লক্ষ্য হবে তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া:খেলার মান উন্নয়ন: আমাদের খেলোয়াড়দের সঠিক পরিচর্চায় রাখা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা। একতা ও শৃঙ্খলা: ক্লাবের ভেতরে পারস্পরিক শ্রদ্ধা এবং শৃঙ্খলার পরিবেশ বজায় রাখা।
নতুন প্রতিভা অন্বেষণ: তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করা যাতে তারা ভবিষ্যতে ক্লাবের সুনাম বয়ে আনতে পারে।”তিনি আরো বলেন”আমি একা নই, বরং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই ক্লাবকে সাফল্যের নতুন শিখরে নিয়ে যেতে চাই। আমাদের পরিশ্রম আর ভালোবাসায় ফলিত গণিত স্পোর্টস ক্লাব হবে এই বিশ্ববিদ্যালয়ের সেরা ক্লাব



