শ্যামনগরে অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক


সুমন, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা।
শুক্রবার(০৯ জানুয়ারী) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঐ এলাকা থেকে ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ সহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শ্যামনগরের পশ্চিম কৈখালী এলাকার মৃত গোলাম রব্বানী গাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪১)। জব্দকৃত মদ ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে



