জাতীয়

মুশফিকের মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপীল

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপীল করেছেন একই আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী জহিরুল হক চৌধুরী।

শুক্রবার আগারগাও প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদনে বলা হয়েছে- মুশফিকুর রহমান কানাডার দ্বৈত নাগরিক। নির্বাচনী হলফনামায় তিনি দ্বৈত নাগরিক পরিত্যাগের কোন প্রমানপত্র না দিলেও জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন গ্রহণ করেছেন এবং গত ৩ জানুয়ারি তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।

আবেদনে বলা হয়েছে- গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ১৪৫ এবং নির্বাচন বিধিমালা ২০০৮ এর বিধি ৫ অনুসারে মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধতা ঘোষণার বিরুদ্ধে তিনি এ আপীল করছেন।

উল্লেখ্য, বিএনপির সাবেক এমপি মুশফিকুর রহমান দীর্ঘ ১৭ বছর কানাডা ছিলেন। সেখানে তিনি নাগরিকত্বও গ্রহণ করেন। ৫ আগষ্ট পটপরিবর্তনের পর তিনি দেশে আসেন। তবে বয়োবৃদ্ধ হওয়ার কারনে তিনি ঠিকমতো চলাচলও করতে পারেন না। এই আসনে বিএনপির আরেকজন প্রার্থী কবির আহমেদ ভূইয়া রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ