রাজনীতি
মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।





