সাতক্ষীরা

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে কোস্ট গার্ড

সুমন,স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। বুধবার(২৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগরের চুনকুরি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ঐ এলাকায় তল্লাশি করে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ