রাজনীতি

হুড়োহুড়ির ভিডিও ভাইরাল, দুঃখ প্রকাশ করে যা বললেন ইশরাক

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় হুড়োহুড়ির একটি ভিডিও সোমবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে এটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে এদিন রাতেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে পোস্ট দেন দলটির তরুণ এই নেতা।

পোস্টে ইশরাক লেখেন— ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের দোয়া কামনা করছি। নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করতে যাই (সোমবার)।’

তিনি জানান, এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

এই বিভাগের আরও সংবাদ