শীর্ষ নিউজ
মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা, গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার


রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মা–মেয়েকে হত্যার অভিযোগে আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে এ ঘটনায় আয়েশাকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গতকাল রাত পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, আয়েশাকে জিজ্ঞাসাবাদের পরই হত্যার প্রকৃত মোটিভ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।



