রাজনীতি

দেশ ও জাতির কল্যাণে খালেদা জিয়া বেঁচে থাকা অতি জরুরি: মজিবুর রহমান

দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়া বেঁচে থাকা অতি জরুরি বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর ) দিনব্যাপী নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিটি নেতাকর্মীকে দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করার নির্দেশনা দেন মজিবুর রহমান।

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিজয়কে ছিনিয়ে আনার মধ্যে দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানো সম্ভব।

নির্বাচনী পথসভায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ